কোটা সংস্কার আন্দোলনে সহিংসতায় নিহতের সংখ্যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, কোটা সংস্কার আন্দোলন ঘিরে এখন পর্যন্ত ১৪৭ জনের মৃত্যু হয়েছে।
রোববার (২৮ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
আসাদুজ্জামান খান কামাল বলেন, সহিংসতায় ৫০০ জনের মৃত্যুর গুজব ছড়ানো হচ্ছে। হাসপাতাল সূত্র থেকে এখন পর্যন্ত ১৪৭ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে।
তিনি বলেন, সহিংসতায় কতজন ছাত্র নিহত হয়েছে এখনও বিস্তারিত জানা যায়নি। আরও যাচাই করে তথ্য জানানো হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিরাপত্তাহীনতায় থাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। তাদের গ্রেপ্তার করা হয়নি। নিরাপত্তা ঝুঁকিমুক্ত হওয়ার পরেই তাদের ফিরিয়ে দেওয়ার কথা চিন্তা করা হবে।
Related News
দেশের সব বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের সব বিদ্যুৎকেন্দ্রের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এRead More
আজ থেকে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সারা দেশে হামের সংক্রমণ নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যেই আবার শুরু হচ্ছেRead More



Comments are Closed