সারিনদীতে অবৈধ ভাবে বালু উত্তোলনে প্রশাসনের অভিযান
জৈন্তাপুর প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুর উপজেলার সারী নদীর মামলা ভূক্ত এরিযা হতে প্রশাসনের নাম ভাঙ্গীয়ে কতিপয় ব্যাক্তি অবৈধ ভাবে বালু পাথর উত্তোলন করায় অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় অবৈধ ভাবে উত্তোলন করা আনুমানিক ৩০০ ফুট বালু জব্দ করা হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি।
শনিবার (২৭ জুলাই) সকাল ৯টায় হতে ১১টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া।
সারি-৩ (কামরাঙ্গী স্কুলঘাট হতে সারী নদীর জিরো পযেন্ট পর্যন্ত) রিটভুক্ত বালু মহাল হতে প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে একটি কুচক্রী মহল নৌকা যোগে বালু উত্তোলন করে আসছে। খবর পেয়ে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে। অভিযানের খবর পেয়ে স্থানীয় কুচক্রী মহল সদস্যরা ও বালু শ্রমিকরা পালিয়ে যায়। এসময় উল্লেখিত স্থান হতে আনুমানিক ৩০০ ঘনফুট বালু জব্দ করা হয়।
অভিযানে আরো উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (এসিল্যান্ড) ফারজানা আক্তার লাবনী। পরে অভিযানে অংশ নেওয়া উপজেলা আনসার সদস্যদের সহায়তায় জব্দকৃত বালুগুলো উপজেলা পরিষদ চত্বরে নিয়ে আসা হয়।
জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে সালিক রুমাইয়া বলেন, সারি-৩ রিটভুক্ত এরিয়া হতে দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে একটি চক্র অবৈধ ভাবে বালু উত্তোলন করে আসছে এমন অভিযোগ আমাদের নিকট এসেছে। এরই ধারাবাহিকতায় আজ সহকারী কমিশনার (এসিল্যান্ড) সহ অভিযান পরিচালিত হয়েছে এবং অভিযান নিয়মিত করা হবে বলে তিনি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন।
Related News
জৈন্তাপুরে ৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলা প্রশাসনের নেতৃত্বে চিকনাগুল ও দরবস্ত বাজার এলাকায় অবৈধ ভাবে গড়েRead More
ভিডিও কনফারেন্সে গোয়াইনঘাটে ‘কৃষক কার্ড’ বিতরণ করলেন প্রধানমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ভিডিও কনফারেন্সে কৃষি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীRead More



Comments are Closed