Main Menu

জৈন্তাপুরে ৬০ বস্তা ভারতীয় চিনি সহ আটক ১

জৈন্তাপুর প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযানে ৬০ বস্তা ভারতীয় চিনি ও একটি ডিআই পিকআপ গাড়ী সহ একজনকে আটক করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২৭ জুলাই) ভোর সাড়ে ৫ টায় গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর স্টেশন বাজার এলাকায় অভিযান চালিয়ে ৬০ বস্তা চিনি সহ ডিআই ট্রাক আটক করা হয়।

জৈন্তাপুর মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আশরাফুল আলমের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে স্টেশন বাজারের তামাবিল মহাসড়ক সংলগ্ন বনফুল সুইটস এর সামনে একটি ডিআই পিকআপে তল্লাশী চালিয়ে ৬০ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করে পুলিশ। এ সময় চিনির গাড়ীতে থাকা অপর একজন পুলিশ চেকপোস্ট দেখে পালিয়ে যায়। পুলিশ জানায় আটককৃত চিনির আনুমানিক বাজারমূল্য প্রায় দুই লক্ষ চুরানব্বই হাজার টাকা।

আটককৃত কামাল আহমেদ (২২) উপজেলার নিজপাট ইউনিয়নের সারিঘাট এলাকার মৃত বিলাল আহমেদের ছেলে।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম (পিপিএম) জানান পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে আটক ও পলাতক দুইজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। আটককৃত আসামিকে শনিবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed