৬ষ্ঠ বারখলা প্রিমিয়ার লীগ সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমাস্থ একটি ইনডোর গ্রাউন্ডে আয়োজিত ৬ষ্ঠ বারখলা প্রিমিয়ার লীগে চ্যাম্পিয়ন হয়েছে বারখলা ব্ল্যাক ঈগল টিম।
শুক্রবার (২৬ জুলাই) রাতে অনুষ্ঠিত ফাইনালে তারা ৪-২ গোলে বারখলা রেড ডেভিলসকে পরাজিত করে। লীগে ৪টি টিম অংশ নেয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বারখলা রুপালী যুব সংঘের সভাপতি ইঞ্জিনিয়ার শাহজাহান কবির রিপন, সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন দিপু, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক খায়রুল আমিন রাফসান, ব্যবসায়ী দিলোয়ার হোসেন, মোহাম্মদীয়া গ্লোবাল অর্গানাইজেশনের পরিচালক শাহরিয়ার কামাল রিপন, শাহজালাল ইলেকট্রিক এন্ড সার্ভিসিং সেন্টারের পরিচালক সোহেল আহমদ, আমিনুল ইসলাম সুফি, সাহেদ আহমদ জীবন, তানভীর আহমদ নাঈম, অমিত আহমদ, সাব্বির আহমদ ফাহিম, তানভীর আহমদ আলো, রায়হান আহমদ, তানিম আহমদ হৃদয়, আরিয়ান আহমদ, জান্নাতুর রহমান সাদিক, মিজানুর রহমান মিজান, সোহাগ আহমদ, রায়হান চৌধুরী, বাতেন আহমদ, পারভেজ আহমদ, ফরহাদ আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি
Related News
রাজশাহীকে হারিয়ে নারী জাতীয় ক্রিকেট লিগের চ্যাম্পিয়ন সিলেট
বৈশাখী নিউজ ডেস্ক: ১৫তম নারী জাতীয় ক্রিকেট লিগে রাজশাহী বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সিলেট বিভাগ।Read More
শ্রীলঙ্কাকে ৪ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক: সেমিফাইনাল নিশ্চিত হয়েছিল আগেই, বাংলাদেশের জন্য তাই ম্যাচটা ছিল গ্রুপ চ্যাম্পিয়ন নিশ্চিত করার।Read More



Comments are Closed