কোটা সংস্কার আন্দোলন, চট্টগ্রামে চিকিৎসাধীন আরও একজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: চাঁদপুরে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতায় আহত আবদুল মজিদ (২০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৬ জুলাই) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত আবদুল মজিদ পরিবহন শ্রমিক ছিলেন। চাঁদপুরে একটি গণপরিবহনের হেলপার হিসেবে কর্মরত ছিলেন তিনি। তার গ্রামের বাড়ি খাগড়াছড়িতে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষের ঘটনায় গত ১৮ জুলাই চাঁদপুরে আহত হন মজিদ। উন্নত চিকিৎসার জন্য তাকে চাঁদপুর থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা।
Related News
সমুদ্রে ভেসে যাওয়া পর্যটকের মরদেহ উদ্ধার, জীবিত উদ্ধার ২
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসলে নেমে নিখোঁজের আড়াই ঘন্টা পর মোফাজ্জলRead More
সাজেকে ঘুরতে গিয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ৬ পর্যটক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: শেখ হাসিনা সরকার বার-বার দরকার’ ও ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগানের পরRead More



Comments are Closed