সাজেকে ঘুরতে গিয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ৬ পর্যটক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: শেখ হাসিনা সরকার বার-বার দরকার’ ও ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগানের পর রাঙ্গামাটির সাজেকে ৬ পর্যটককে আটক করেছে সাজেক পুলিশ।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে চাঁদের গাড়িতে করে সাজেক যাওয়ার পথে বাঘাইহাট বাজার এলাকা অতিক্রম করার সময় এই ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন- আটককৃত পর্যটকরা হলেন, ব্রাহ্মণবাড়িয়ার বড়চাল গ্রামের . জামাল হোসেনের ছেলে ফারদিন এহসান হৃদয় ও মৃত দারু মিয়ার ছেলে ইয়াছিন (৩২), হবিগঞ্জের কমলানগর এলাকার জয়দেব পালের ছেলে সুশান্ত পাল ও তাজুল ইসলামের ছেলে হারুন ইসলাম তুষার (২৩), সালাউদ্দিনের ছেলে রিয়াজ উদ্দিন ভূইয়া (২৩), পটুয়াখালীর পশ্চিম সুবিদখালীর আনিছুর রহমান ছেলে মো. সাইফুল ইসলাম (২৭)।
জানা যায়, সাজেকগামী ৬ পর্যটক একটি চাঁদের গাড়িতে করে সাজেক যাওয়ার পথে বাঘাইহাট বাজার এলাকা অতিক্রম করার সময় গাড়িতে থাকা অবস্থায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পক্ষে প্রকাশ্যে স্লোগান দেওয়া শুরু করেন। পরে বাঘাইহাট বাজারের স্থানীয় সাধারণ লোকজনের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়। পরিস্থিতি বিবেচনায় পর্যটকদের বহনকারী গাড়িটি সাজেক থানার সামনে পৌঁছালে সাজেক থানা পুলিশ অভিযান চালিয়ে ৬ পর্যটককে আটক করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ জানান, দুপুরের দিকে সাজেক থানা পুলিশ ৬ পর্যটককে আটক করেন। তারা কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের পক্ষে ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ ও শেখ হাসিনা সরকার বার বার দরকার বলে স্লোগান দেয়। আটককৃত পর্যটকরা বর্তমানে সাজেক থানা হেফাজতে রয়েছেন। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে। শনিবার (১৮ সেপ্টেম্বর) আদালতে সোপর্দ করা হবে।
Related News
চট্টগ্রামে পিকনিকের বাস খাদে পড়ে নিহত ২, আহত ২৫
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের সাতকানিয়ার কেরানিহাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে কক্সবাজারগামী একটি পিকনিকের বাস খাদে পড়েRead More
বিশ্ব স্ট্রোক দিবসে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের র্যালি
বৈশাখী নিউজ ডেস্ক: বন্দরনগরীর সর্ববৃহৎ হাসপাতাল এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম বিশ্ব স্ট্রোক দিবস ২০২৬ উপলক্ষে বৃহস্পতিবারRead More



Comments are Closed