সিলেটে ২৯০ বস্তা ভারতীয় চিনির চালান জব্দ, গ্রেপ্তার ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ১৭ লক্ষাধিক টাকার আরেকটি ভারতীয় চিনির চালান জব্দ করা হয়েেছে। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে দুই চোরাকারবারীকে।
বুধবার (১৭ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে সিলেট মহানগর পুলিশের শাহপরাণ থানাধীন শাহপরাণ মাজার পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা অভিযান চালিয়ে চিনির এই চালান জব্দের পাশাপাশি চিনি পরিবহনের কাজে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করেছে।
সিলেট মহাগর পুলিশের গণমাধ্যম শাখা জানিয়েছে, ভোর সাড়ে ৪টার দিকে শাহপরাণ মাজার পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দাসপাড়া সিএনজি পাম্পের বিপরীতে পাকা রাস্তায় চেকপোস্ট স্থাপন করে।
এসময় একটি ট্রাকে তল্লাশি চালিয়ে তারা ২৯০ বস্তা ভারতীয় চিনি জব্দ করে। জব্দকৃত চিনির পরিমাণ প্রতিবস্তায় ৪৯ কেজি হিসাবে ১৪ হাজার ২৯০ কেজি, যার বাজার মূল্য ১২০ টাকা কেজি দরে ১৭ লাখ ৫ হাজার ২০০ টাকা।
গ্রেফতারকৃতরা হলেন, নওগাঁ জেলার মান্দা থানার কালিকাঁপর ইউনিয়নের চকরামাক্রান্ত গ্রামের নজরুল ইসলামের ছেলে মো. মানিক ও চকভোলাই গ্রামের শফিকুল ইসলামের ছেলে মো. মোস্তফা।
পুলিশী জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানিয়েছে, এই চিনি জৈন্তাপুর থানার হরিপুর বাজার থেকে হরিপুর গ্রামের জনৈক জাহাঙ্গীর ঢাকায় পাঠাচ্ছিলেন।
এসময় একটি আইটেল মোবাইল সেটও জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলাদায়ের শেষে তাদের আদলতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম কর্মকর্তা এডিসি সাইফুল ইসলাম।
উল্লেখ্য, এই চিনি জব্দের পর সকাল সাড়ে ১০টার দিকে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যাণ্ড কলেজের সামনে সিলেট-তামাবিল সড়ক থেকে আরও প্রায় ১৬ লাখ টাকার ভারতীয় চিনি জব্দ করে মহানগর গোয়েন্দা বিভাগ।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed