Main Menu

সিলেটে পুলিশ-ছাত্রদল ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ১০

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর বন্দরবাজারে ছাত্রদলের বিক্ষোভ মিছিলের সময় পুলিশ ও তাদের মধ্যে ধাওয়-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

এসময় ছাত্রদলের পক্ষ থেকে পুলিশের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। পরে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার সেল নিক্ষেপ করে।

বুধবার (১৭ জুলাই) বেলা পৌনে দুইটার দিকে এ ঘটনা ঘটে। সংঘর্ষে ৪ পুলিশসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। এর মধ্যে মহানগর ১৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক এম সাগর হাসান গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

এই ধাওয়া-পাল্টা ধাওয়ার পর পুলিশের ধাওয়ায় ছাত্রদল পালিয়ে যায়। এসময় বন্দর ও জিন্দাবাজারের ব‍্যবসায়ী এবং পথচারীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।ব্যবসায়ীরা দ্রুত শাটার লাগিয়ে দোকানের ভেতরে অবস্থান করেন।

জানা যায়, বুধবার বেলা পৌনে দুইটার দিকে বন্দরবাজার এলাকার মহাজনপট্টি ও হকার্স মার্কেটের গলি থেকে ছাত্রদল-যুবদলের শতাধিক নেতাকর্মী কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে মিছিল বের করেন। ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে হাসান রাব্বী ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার এর নেতেৃত্বে  মিছিলটি হাছান মার্কেটের সামনে আসামাত্র পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। পুলিশও সাউন্ড গ্রেনেড ও টিয়ার সেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।প্রায় ২০ মিনিট ব্যাপী সংঘর্ষে ৪ পুলিশ ও ৬ নেতাকর্মী আহত হন। এর মধ্যে মহানগর ১৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক এম সাগর হাসান গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপকমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ।এসময় ৪-৫ জন পুলিশ সদস্য সামান্য হয়েছেন। তবে কাউকে আটক করা যায়নি।

 

 

Share





Related News

Comments are Closed