জগন্নাথপুরে বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে বন্যার পানিতে ডুবে মাইশা আক্তার (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার (১৪ জুলাই) দুপুরে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের নারিকেলতলা গ্রামে এ ঘটনা ঘটে।
মাইশা উপজেলার কলকলিয়া ইউনিয়নের কান্দারগাঁও (নোয়াপাড়া) গ্রামের খোকন মিয়ার মেয়ে।
শিশুটির মামা ফুল মিয়া জানান, মাইশা তাঁর মায়ের সঙ্গে নানা বাড়িতে থাকত। রোববার দুপুর ২টার দিকে সে বাড়ির উঠানে খেলা করছিল। এ সময় তাঁর মা বাড়ির কাজ করছিলেন। হঠাৎ শিশুটি বাড়ির সামনে বন্যার পানিতে পড়ে যায়। পরে তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক বদরুদ্দোজা বলেন, পানিতে পড়া ওই শিশুকে হাসপাতালে নিয়ে আসার আগেই সে মারা যায়।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
Related News
সুনামগঞ্জে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত ১০
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পৃথক কর্মসূচি পালন করতেRead More
সুনামগঞ্জ সদর উপজেলা কমপ্লেক্স নির্মাণকাজে অনিয়মের সত্যতা মিলেছে, বন্ধ ঠিকাদারের বিল
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণকাজে অনিয়ম এবং নিম্নমানেরRead More



Comments are Closed