সিলেটে কোটাবিরোধীদের রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি
বৈশাখী নিউজ ডেস্ক: কোটা সংস্কারের ১ দফা দাবি আদায়ের লক্ষ্যে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দিয়েছে সিলেটের আন্দোলনকারী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
রোববার (১৪ জুলাই) বেলা ২টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের কাছে এই স্মারকলিপি হস্তান্তর করেন শিক্ষার্থীরা।
এর আগে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রোববার বেলা ১১টায় শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে গণপদযাত্রা শুরু করে শিক্ষার্থীরা। পথে তাদের সাথে যোগ দেয় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, এম সি কলেজ সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এসময় শিক্ষার্থীর বলেন, সংসদে জরুরি অধিবেশন ডেকে সরকারি চাকরির সকল গ্রেডে শুধুমাত্র পিছিয়ে পড়া/অনগ্রসর জনগোষ্ঠীর জন্য ন্যূনতম (সর্বোচ্চ ৫ শতাংশ) আইন পাস করতে হবে। এছাড়া দেশের বিভিন্ন জায়গায় আন্দোলন কালে যে মামলা করা হয়েছে তা তুলে নিতে হবে।
সরকারি চাকরিতে কোটা পদ্ধতির বিরুদ্ধে গত দুই সপ্তাহ ধরে বিক্ষোভ করছেন সরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা। গত ৭ জুলাই থেকে ‘বাংলা ব্লকেড’ নামে অবরোধ কর্মসূচি শুরু হয়। শিক্ষার্থীরা শহরের গুরুত্বপূর্ণ মোড়, প্রধান মহাসড়ক এবং রেলপথ অবরোধ করেন।
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed