সিলেটে ৭১১ বস্তা ভারতীয় চোরাই চিনি জব্দ, আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমা এলাকা থেকে ৪০ লাখ ৯৫ হাজার ৩৬০ টাকার ভারতীয় দুই ট্রাক চিনি উদ্ধার করেছ মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় দুই চোরাকারবারিকে আটক করা হয়েছে।
শনিবার (১৩ জুলাই) ভোররাত ৩টার দিকে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের দক্ষিণ সুরমার মোগলাবাজার থানাধীন জলকরকান্দি এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- পাবনার সুজানগর থানার আন্দারকোঠা গ্রামের মৃত রহিম উদ্দিন সরদারের ছেলে কুরবান আলী (৪৫) ও দিনাজপুরের খানসামা থানার গোয়ালদিহি গ্রামের নবকান্ত রায়ের ছেলে জীবন চন্দ্র রায় (২৩)।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১৩ জুলাই) ভোররাত তিনটার দিকে মহানগর ডিবি পুলিশ সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের দক্ষিণ সুরমার মোগলাবাজার থানাধীন জলকরকান্দি এলাকায় অভিযান চালিয়ে দুজন চিনি চোরাইকারবারীকে আটক করে। এসময় আটককৃত দুজনের হেফাজত থেকে পুলিশ ৭১১ বস্তা ভারতীয় চিনি জব্দ করে। যার বাজারমূল্য ৪১ লাখ ৯৫ হাজার ৩৬০ টাকা। এ ঘটনায় দুটি ট্রাক জব্দ করা হয়েছে।
এব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আসামীদের বিরুদ্ধে মোগলাবাজার থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং- ০৬, তারিখ-১৩/০৭/২০২৪খ্রি.। আটককৃত আসামীদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed