স্কুলের ভবন ধসে নাইজেরিয়ায় বহু হতাহতের আশঙ্কা
আন্তর্জাতিক ডেস্ক: আফ্রিকার দেশ নাইজেরিয়ায় ক্লাস চলাকালে একটি দোতালা স্কুল ধসে পড়ে বহু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ জুলাই) সকালে দেশটির প্লাথু রাজ্যে এই ঘটনা ঘটে।
স্থানীয় একটি টিভি চ্যানেলের খবরে এই ঘটনায় অন্তত ১২ শিশুর মৃত্যুর কথা বলা হয়েছে। তবে স্কুল কর্তৃপক্ষ এখনও কতজন শিক্ষক-শিক্ষার্থী আহত ও নিহত হয়েছেন তা নিশ্চিত করেনি। কিন্তু স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে নিহতদের পাশাপাশি ২৬ জনকে একটি নিকটস্থ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নাইজেরিয়ার ন্যাশনাল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি জানিয়েছে, উদ্ধারকারী, স্বাস্থ্য ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় অনেক শিক্ষার্থী নিহত হয়েছে।
প্লাথু রাজ্যের তথ্য কমিশনার মুসা আশোমস এক বিবৃতিতে বলেছেন, প্রায় ১২০ জন আটকা পড়েছিলেন। অনেককে উদ্ধার করা হয়েছে। আহতরা যাতে দ্রুত চিকিৎসা পান সে কারণে সরকার স্থানীয় হাসপাতালগুলোকে কোনো ধরনের কাগজপত্র ও অর্থ ছাড়া সেবা দেয়ার নির্দেশ দিয়েছে।
এই ট্র্যাজেডির জন্য রাজ্য সরকার স্কুলের দুর্বল অবকাঠামো এবং নদীতীরের কাছে অবস্থানকে দায়ী করেছে। একইসঙ্গে এই ধরনের ঘটনা এড়াতে যেসব স্কুলের অবকাঠামো দুর্বল হয়ে পড়েছে সেগুলো বন্ধ করে দেওয়ারও আহ্বান জানানো হয়েছে।
সূত্র: আলজাজিরা
Related News
ইউরোপে যাওয়ার পথে নৌকাডুবি, নিহত অন্তত ৩৪
আন্তর্জাতিক ডেস্ক: আফ্রিকা থেকে স্পেনে যাওয়ার পথে আটলান্টিক মহাসাগরে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে অন্তত ৩৪Read More
মিশরে দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, হতাহত শতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: মিশরের গিজায় আল-আয়াত সংলগ্ন এলাকায় দুই ট্রেনের মধ্যে ভয়াবহ এক সংঘর্ষ হয়েছে।Read More



Comments are Closed