সিলেটে আরও ৬০ বস্তা ভারতীয় চোরাই চিনি জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে মহানগরের পাইকারি বাজার কালিঘাট থেকে একটি পিকআপ ভর্তি ৩ লক্ষ ২৩ হাজার টাকা মূল্যের ৬০ বস্তা চিনি জব্দ করেছে পুলিশ। তবে এসময় কাউকে আটক করা যায়নি।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান- বুধবার (১০ জুলাই) দিবাগত রাত ২টার দিকে সিলেট কোতোয়ালি মডেল থানাধীন বন্দরবাজার এলাকার কালিঘাট কালিমন্দিরের পার্শ্ববর্তী গলি থেকে একটি পিকআপ ভর্তি এসব চিনি জব্দ করে থানাপুলিশ। এসময় পুলিশের ধাওয়ায় পিকআপটি ফেলে এর চালক পালিয়ে যান।
এরআগে বৃহস্পতিবার (১১ জুলাই) ভোরে পৃথক অভিযান চালিয়ে সোয়া কোটি টাকার ভারতীয় চোরাই চিনি জব্দ করে মহানগর গোয়েন্দা পুলিশ। এসময় ৭টি ট্রাক জব্দ ও ৭ জনকে গ্রেপ্তার করা হয়। ।
Related News
অনন্ত একতা যুব সংঘ সিলেটের শ্যামাপূজা সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: অনন্ত একতা যুব সংঘ সিলেটের ২৭তম বর্ষ উদযাপন উপলক্ষে ৯ নভেম্বর সোমবারRead More
সিলেটীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ১০ মিনিট শোয়া কর্মসূচী অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেটRead More



Comments are Closed