পরকীয়ায় বাধা দেওয়ায় স্ত্রীকে হ ত্যা, স্বামীর যাবজ্জীবন
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পরকীয়ায় বাধা দেওয়ায় স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার ঘটনায় স্বামী রবিউল ইসলামকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ২ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (১০ জুলাই) সাতক্ষীরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক রাখিবুল ইসলাম এই আদেশ দেন।
সাজাপ্রাপ্ত রবিউল ইসলাম জেলার দেবহাটা উপজেলার বেজোর আটি গ্রামের মনোহর গাজীর ছেলে।
মামলার নথি সূত্রে জানা যায়, দেবহাটা উপজেলার বেজোর আটি গ্রামের মনোহর গাজীর ছেলে রবিউল ইসলাম ২০১২ সালের ৬ নভেম্বর রাতে পরকীয়ায় বাধা দেওয়ায় তার স্ত্রী দুই সন্তানের জননী ফাতেমা খাতুন ওরফে ফেলীকে শ্বাসরোধ করে হত্যা করেন। এ ঘটনার পরদিন ভিকটিমের বাবা নওয়াপাড়া গ্রামের আনছার আলী বাদী হয়ে দেবহাটা থানায় জামাতা রবিউল ইসলাম ও তার পরকীয়া প্রেমিকা রহিমা খাতুনের নামে হত্যা মামলা দায়ের করেন।
এ মামলা তদন্ত শেষে রবিউল ইসলামের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেন তদন্ত কর্মকর্তা।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি শেখ আব্দুস সামাদ জানান, ১৪ জন সাক্ষী আদালতে সাক্ষ্য প্রদান করেছেন। একই সঙ্গে আসামি পক্ষে ভিকটিমের ২ সন্তান সাফাই সাক্ষ্য দিয়েছে।
আসামি রবিউল ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ২ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার সময় আসামি কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
Related News
অনলাইনে গুজব-মিথ্যা তথ্য, ব্যবস্থা নিতে বিটিআরসিকে নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্যRead More
মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদকRead More



Comments are Closed