সিলেটে রাশিয়ান মর্টার সেল উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এয়ারপোর্ট থানাধীন সাহেবের বাজার থেকে রাশিয়ান মর্টার সেল (মডেল -৮২ এমএম) উদ্ধার করা হয়েছে। মর্টার সেলটি এক সপ্তাহ আগে ছালিরমহল গ্রামের বিলাল মিয়া কমলাদিঘীর পাশে মাটি খুঁড়ে মর্টার সেলটি পেয়েছিলেন।
মর্টার সেলটি পেয়ে বিলাল মিয়া তার বাড়িতে রাখেন। পরে সাহেবের বাজারে নিলে স্থানীয় এক সাংবাদিকের নজরে পড়ে।
পরে বিষয়টি এসএমপির উপ-পুলিশ কমিশনার শেখ আজবাহার আলী, এয়ারপোর্ট থানার সহকারী পুলিশ কমিশনার মো. জহিরুল ইসলাম, অফিসার ইনচার্জ মোহাম্মদ নুনু মিয়া ও সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার নাছরীন আক্তারকে অবগত করেন।
পরে পুলিশ বিলাল মিয়ার কাছ থেকে মর্টার সেলটি উদ্ধার করে সাহেবেরবাজার হান্নান মার্কেটের সামনে রাখে। তারা বোম নিষ্ক্রিয়করণ দলকে খবর দেন। তারা সাহেবেরবাজার পৌঁছে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন।
এ বিষয়ে উপ-পুলিশ কমিশনার শেখ আজবাহার আলী বলেন, একটি মর্টার সেল উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ আছে। বোমা নিস্ক্রিয়করণ দল সেখানে যাবে এবং পরবর্তী করণীয় ঠিক করবে।
Related News
বাসচাপায় মোটরাসাইকেল আরোহি এক বন্ধু নিহত, ২ জন হাসপাতালে
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে বাসের ধাক্কায় শ্রাবণ সরকার (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে।Read More
জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও সমাবেশের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাRead More



Comments are Closed