বিশ্বনাথে দুই ট্রাক বোঝাই ৪০০ বস্তা চিনি আটক
বৈশাখী নিউজ ডেস্ক: পাচারকালে দুই ট্রাক ভর্তি চিনি আটক করেছে সিলেটের বিশ্বনাথ থানা পুলিশ। ট্রাক দুটিতে আনুমানিক ৪০০ বস্তা চিনি রয়েছে।
সোমবার (৮ জুলাই) সকাল ১১টায় বিশ্বনাথ-লামাকাজী সড়কের পৌরশহরের জানাইয়া গেইটের সম্মুখ থেকে এই ট্রাক দুটি আটক করা হয়। এসময় পুলিশ দেখে ট্রাক চালকরা পালিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল সাড়ে ১০টায় পৌরশহরের জানাইয়া গেইটের সামনে পুলিশ অভিযান চালিয়ে প্রথমে ঢাকা মেট্রো ড-১২-৫৫৪৯ একটি ট্রাক ভর্তি চিনি আটক করা হয়। এরপর একই চালানের আরও একটি ট্রাক ভর্তি চিনি আটক করেন বিশ্বনাথ থানা পুলিশের এসআই শেখ আলী আজহার।
এ বিষয়ে বিশ্বনাথ থানা পুলিশের এসআই শেখ আলী আজহার সাংবাদিকদের জানান, ট্রাক আটকের পর চিনির মালিক চিনি নিলামের কাগজ দেখিয়েছেন। এজন্য সুনামগঞ্জের দোয়ারাবাজার থানায় সত্যতা যাচাই করতে যোগাযোগ অব্যাহত আছে। সেখানে যাচাইয়ের পর ভারতীয় চিনি কিনা তা বলা যাবে।
দুই ট্রাক ভর্তি চিনি আটকের সত্যতা জানিয়ে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) রমা প্রসাদ চক্রবর্তী সাংবাদিকদের বলেন, আটক চিনি ভারতীয় কিনা তা যাচাইবাছাই করা হচ্ছে। তবে, যাচাই বাছাইয়ের পর ভারতীয় চিনি হলে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed