সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ শাবি শিক্ষার্থীদের
বৈশাখী নিউজ ডেস্ক: কোটা সংস্কারের দাবিতে তৃতীয়দিনের মতো সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। কেন্দ্রীয়ভাবে ঘোষিত ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির অংশ হিসেবে প্রায় আড়াই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা।
সোমবার (৮ জুলাই) বিকেল সাড়ে ৩টায় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা।
মিছিলটি নিয়ে প্রধান ফটকে অবস্থান করে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করেন তারা।
পরে বিকাল ৪টা ১০ মিনিটে সমস্বরে জাতীয় সঙ্গীত গান আন্দোলনকারীরা। এ সময় শান্তিপূর্ণ আন্দোলনের ঘোষণা দেন তারা।
এ দিকে অবরোধের ফলে সড়কের দুপাশে তৈরি হয়েছে তীব্র যানজট। অনেকে হেঁটে পার হচ্ছেন সমাবেশস্থল। তবে জরুরি কাজের যানবাহনসহ অ্যাম্বুলেন্স ছেড়ে দিচ্ছেন শিক্ষার্থীরা।
এ বিষয়ে রসায়ন বিভাগের শিক্ষার্থী আসাদুল্লাহ গালিব বলেন, দীর্ঘদিন শিক্ষার্থীরা কোটাবিরোধী আন্দোলন করে আসলেও এখন পর্যন্ত হাইকোর্ট তার সিদ্ধান্ত বহাল রেখেছে। আমাদের স্পষ্ট কথা একটাই, দ্রুত কোটা পদ্ধতি সংস্কার করে মেধার ভিত্তিতে চাকরিতে প্রবেশের সুযোগ করে দেওয়া হোক। অন্যথায় এ আন্দোলন আরো বেগবান হবে।
দুর্নীতিমুক্ত, নিরপেক্ষ ও মেধাভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবিও জানান তিনি।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed