রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্টে ৫ জনের মৃত্যু, আহত ৩০
বৈশাখী নিউজ ডেস্ক: বগুড়ায় রথযাত্রার সময় বিদ্যুতায়িত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন অন্তত ৩০ জন।
রোববার (৭ জুলাই) বিকেল সোয়া ৫টার দিকে বগুড়া শহরের সেউজগাড়ী মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, অলোক সরকার (৪০), আতশী রানী (৪০), রঞ্জিতা মোহন্ত (৬০), নরেশ মোহন্ত (৬৫) এবং অজ্ঞাত পরিচয় এক নারী।
জানা গেছে, সেউজগাড়ী ইসকন মন্দির থেকে রথযাত্রা বের হয় বিকেল ৫টায়। ১০ মিনিট পথ অতিক্রম করার পর সেউজগাড়ী আমতলা এলাকায় পৌঁছায়। এ সময় স্টেশন সড়কে রথের চূড়াটি সড়কের ওপর দিয়ে যাওয়া উচ্চ ভোল্টের বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসে। এতে আগুন ধরে যায়।
এ সময় রথের ওপরে বসে থাকা এবং নিচে থাকা অন্তত ৩০ জন আহত হন। তাঁদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ও বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ হতাহতের তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রথযাত্রার সময় রথের চূড়াটি বিদ্যুতের তারের সংস্পর্শে এলে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে মেডিকেল কলেজে ৪ জন এবং মোহাম্মদ আলী হাসপাতালে এক জন মারা যান।
উল্লেখ্য, বগুড়া শহরে প্রতিবছর রথের শোভাযাত্রা শুরু হয় শহরের সেইজগাড়ী এলাকা থেকে। শোভাযাত্রাটি বনানী এলাকায় গিয়ে আবার ফিরে আসে। হিন্দু রীতি অনুযায়ী, প্রতি বছর চন্দ্র আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে শুরু হয় জগন্নাথদেবের রথযাত্রা। ৯ দিনব্যাপী শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসবের আয়োজন আগামী ১৫ জুলাই বিকেল ৩টায় উল্টো রথের বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শেষ হবে।
Related News
চলন্ত অটোরিকশা থেকে থুতু ফেলতে যাওয়া তরুণীর মাথা থেতলে দিলো ট্রাক
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনার সাঁথিয়ায় চলন্ত অটোরিকশা থেকে মাথা বের করে থুতু ফেলতে গিয়ে ট্রাকেরRead More
পাবনায় মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতেRead More



Comments are Closed