ভারতের গুজরাটে ৬ তলা ভবন ধস
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের গুজরাটে ভারি বৃষ্টির ফলে একটি ৬ তলা ভবন ধসে পড়েছে। শনিবার (৬ জুলাই) প্রদেশটির সুরাটের শচীন পালি গ্রামে এ ভবন ধসের ঘটনা ঘটে।
এতে ১৫ জন আহত হয়েছেন এবং আরও অনেক মানুষ আটকা পড়েছেন। দেশটির গণমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।
সংবাদমাধ্যমটি বলছে, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালাচ্ছেন। ঘটনাস্থলের ভিজ্যুয়ালে দেখা গেছে, উদ্ধারকারীরা কংক্রিটের বিশাল খণ্ড সরিয়ে কাজ করছেন। একইসঙ্গে আটকা পড়াদের খোঁজ করছেন তারা।
ভারতীয় কর্মকর্তাদের মতে, আগে থেকেই ভবনটি জরাজীর্ণ অবস্থায় ছিল। গত কয়েকদিন ধরে এই এলাকায় ভারি বৃষ্টিপাতের পরে আজ এটি ধসে পড়েছে।
Related News
জ্বালানি সাশ্রয়ে সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ, নতুন গাড়ি কেনা বন্ধ
আন্তর্জাতিক ডেস্ক: জ্বালানি সাশ্রয়ের অংশ হিসেবে পাকিস্তান সরকার নতুন করে একগুচ্ছ কৃচ্ছ্রসাধনমূলক পদক্ষেপ ঘোষণা করেছে।Read More
জুমার নামাজের সময় মসজিদের কাছে বোমা হামলা, নিহত ১৬
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাটে মসজিদের কাছে বোমা হামলায় অন্তত ১৬ জনRead More



Comments are Closed