Main Menu

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ইউট্যাব শাবি শাখার দোয়া মাহফিল

Manual4 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং দ্রুত আরোগ্য কামনায় ইউট্যাব শাবিপ্রবি ইউনিটের উদ্যোগে শনিবার (৬ জুলাই) বাদ আসর সিলেট হযরত শাহজালাল (রহ.) মাজারে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

মোনাজাতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা এবং তার পরিবারের সদস্যদের জন্য দোয়া করা হয়।

Manual3 Ad Code

বিএনপির কেন্দ্রীয় কমিটির গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও ইউনিভার্সিটি টিচার্স এ্যাসোশিয়েশন অব বাংলাদেশ এর মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান এর উপস্থিতিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Manual7 Ad Code

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ডাঃ এনামুল হক চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশেনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী, নিবার্হী কমিটির সদস্য আবুল কাহের শামীম, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহম্মেদ চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, ইউট্যাব শাবিপ্রবি ইউনিটের সভাপতি অধ্যাপক ড. মোঃ সাজেদুল করিম, সহ-সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ ইকবাল, অধ্যাপক মোখলেচুর রহমান, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো: খায়রুল ইসলাম রুবেল, সাংগঠনিক সম্পাদক ড. রেজোয়ান আহমেদ, শাবি শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো: রফিকুল ইসলাম, অধ্যাপক ড. মোঃ আব্দুর রহিম, অধ্যাপক ড. মোঃ মাহব্বুর রশিদ, অধ্যাপক ড. ইফতেখার আহমেদ, অধ্যাপক ড. পাবেল শাহরিয়ার , অধ্যাপক ড. মাসুদ আলম, অধ্যাপক ড. রবিউল ইসলাম, অধ্যাপক ড. শাহাবুল হক, অধ্যাপক ড. আশরাফ সিদ্দিকী, অধ্যাপক ড. সাঈদ আহমেদ, ড. মনযুর উল হায়দার, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোঃ সিদ্দিকুল ইসলাম, প্রফেসর ড. মোঃ সামিউল আহসান তালুকদার তুষার, প্রফেসর ড. মোঃ কাওছার হোসেন, প্রফেসর ড. মোঃ জসিম উদ্দিন আহমেদ, সাংবাদিক খালেদ হোসেন সহ বিভিন্ন পেশাজীবীর সম্মানিত সদস্যগন উপস্থিত ছিলেন। দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে শিরণী বিতরণ করা হয়।

Manual2 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code