দিনাজপুরে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৫, আহত ২৭
বৈশাখী নিউজ ডেস্ক: দিনাজপুরে আমবোঝাই ট্রাকের সঙ্গে নাবিল পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালক ও বাসের হেলপারসহ পাঁচজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ২৭ জন।
শুক্রবার (৫ জুলাই) সকাল ৬টার দিকে দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কের পাঁচবাড়ী বাজার চকরামপুর (দইসই) এলাকায় আরিয়ান পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৬টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা নাবিল পরিবহনের বাস ও দিনাজপুর থেকে ফুলবাড়ীর দিকে যাওয়া আমবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক ও নাবিল পরিবহনের বাসের হেলপার ঘটনাস্থলেই মারা যান। এ সময় আহত ২৮ জনের মধ্যে গুরুতর আহত এক শিশুসহ তিনজন দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
দিনাজপুর কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ভোরে চকরামপুর গ্রামে ঢাকা থেকে রানীশংকৈলগামী নাবিল পরিবহনের একটি বাসের সঙ্গে ও বিপরীতমুখী আমবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ট্রাকের চালক হাসু (৪০) ও নাবিল বাসের অজ্ঞাত হেলপার নিহত হন। পরে আহত ৩০ জনকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাত এক শিশুসহ তিনজন মারা যায়। হাসপাতালে আহত ২৭ জন চিকিৎসাধীন রয়েছেন।
তিনি আরও বলেন, দুর্ঘটনায় কবলিত কোচ ও ট্রাক পুলিশের হেফাজতে রয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
Related News
পঞ্চগড়ে যুবকদের স্বাবলম্বী করতে মাসব্যাপী প্রশিক্ষণ ও সনদ বিতরণ
মো.সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড় ব্যাটালিয়ন ১৮ বিজিবির ব্যবস্থাপনায় সীমান্তবর্তী এলাকার ৩৩ জনRead More
পঞ্চগড়ে তরুণদের নিয়ে ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: জাতিসংঘের আদলে আন্তর্জাতিক সংকট নিয়ে আলোচনা, কূটনৈতিক নেগোশিয়েশন,Read More



Comments are Closed