দক্ষিণ সুরমায় পিকআপ উল্টে আহত ৩
ডেস্ক রিপোর্ট: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার নাজির বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ উল্টে ৩ জন আহত হয়েছেন। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বুধবার (৩ জুলাই) সকাল ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নাজিরবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি সিলেট নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়ারদৌস হাসান।
জানা যায়, থাই গ্লাস নিয়ে একটি পিকআপ গাড়ি (ঢাকা মেট্রো-ন ২৩-১২৮৩) সিলেটের দিকে আসছিলো। দ্রুত গতির কারণে পথিমধ্যে নাজিরবাজার পার হয়েই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি দেওয়ালে ধাক্কা খেয়ে উল্টে যায়। এসময় গাড়ির চালক ও তার পাসে বসা দুজন গুরুতর আহত হন। এরমধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
খবর পেয়ে দক্ষিণ সুরমা থানার পুলিশ ও ওসমানীনগরের তাজপুর স্টেশনের ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে এসে প্রথমে উদ্ধারকৃত আহত দুজনকে অ্যাম্বুলেন্সে করে হাসাতালে পাঠায়। পরে পিকআপচালককে মেশিন দিয়ে কেটে বের করে হাসপাতালে নিয়ে যান তারা। আহতদের নাম-ঠিকানা জানা যায়নি।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়ারদৌস হাসান বলেন- খবর পেয়ে আমাদের পুলিশ টিমও ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় কেউ মারা যাননি। তবে একজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের নাম-ঠিকানা এখনো জানা যায়নি।
Related News
গোলাপগঞ্জে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।Read More
গোলাপগঞ্জে স্ত্রী মোহনা হত্যা মামলায় স্বামী গ্রেফতার
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে গৃহবধূ ফাহমিদা আক্তার মোহনা হত্যা মামলার প্রধানRead More



Comments are Closed