সিলেটে জুন মাসে ২৭টি সড়ক দুর্ঘটনায় ৩০ জন নিহত
ডেস্ক রিপোর্ট: জুন মাসের শুরুতে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনা হার কিছুটা কম থাকলেও মাসের শেষের দিকে দুর্ঘটনার সংখ্যা অনেক বেড়েছে। তবে ঈদ উল আযহার সময় ঈদ যাত্রায় সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়নি।
জুন মাসে সিলেট বিভাগে ২৭টি সড়ক দূর্ঘটনায় ৩০ জন নিহত ও ৪৫ জন আহত হয়েছেন।
এ প্রতিবেদন প্রকাশ করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটি।
প্রতিবেদনে প্রকাশ করা হয়, জুন মাসে সিলেট বিভাগে ২৭টি সড়ক দুর্ঘটনায় ৩০ জন নিহত ও ৪৫ জন আহত হয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে সিলেট ও হবিগঞ্জ জেলায়। সিলেট জেলায় ১৩টি সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত ও ২৬ জন আহত হয়েছেন। সুনামগঞ্জ জেলায় ৪টি সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন।
মৌলভীবাজার জেলায় ৩টি সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন ও হবিগঞ্জ জেলায় ৭টি সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত ও ৯ জন আহত হয়েছেন।
নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগীয় কমিটির সদস্য সচিব ও সিলেট জেলার আহবায়ক জহিরুল ইসলাম মিশু গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জানান, ৫টি স্থানীয় দৈনিক পত্রিকা, অনলাইন পত্রিকার তথ্য, ২টি জাতীয় দৈনিক পত্রিকার তথ্য, অনুমেয় অনুজ্জ বা অপ্রকাশিত ঘটনা ও নিসচা সিলেটের শাখা সংগঠনগুলোর তথ্যের ভিত্তিতে নিসচা বিভাগীয় কমিটি এ প্রতিবেদন তৈরি করেছে।
প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়, জুন মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহতের মধ্যে ৬ জন মোটরসাইকেল চালক ও আরোহী ও ১৩ জন সিএনজি ও লেগুনা চালক ও যাত্রী ও ৯ জন পথচারী রয়েছেন। এছাড়া নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে ২ জন, মুখোমুখি সংঘর্ষে ১১ জন নিহত হয়েছেন। গাছের ও বৈদ্যুতিক পিলারের সাথে ধাক্কায় ৩ জন নিহত হয়েছেন। এছাড়া জুন মাসে নিহত ৩০ জনের মধ্যে ২১ জন পুরুষ, ৬ জন মহিলা ও ৩ জন শিশু রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, মে মাসে সিলেট বিভাগে ২৯টি সড়ক দূর্ঘটনায় ৩১ জন নিহত ও ৮৭ জন আহত হয়েছিলেন।
Related News
গোয়াইনঘাটে ট্রলি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কিশোর নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ট্রলি গাড়ি ও হাইড্রলিক ডাম্পার ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রাসেলRead More
বিয়ানীবাজারে আ.লীগ ও ছাত্রলীগের ৪ নেতা-কর্মী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে নাশকতার পরিকল্পনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের চারRead More



Comments are Closed