গোয়াইনঘাটে ৭দিন ধরে স্কুলছাত্রী নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে সাতদিন থেকে ৭ম শ্রেনীর এক স্কুল ছাত্রী নিখোঁজ রয়েছে।
তার নাম রিমা বেগম (১৪)। সে উপজেলার ৫নং পূর্ব আলীরগাঁও ইউনিয়নের বারহাল গ্রামের মৃত আব্দুস ছালাম (ছলাই) এর মেয়ে এবং আলীরগাঁও উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনীর নিয়মিত ছাত্রী।
এ ঘটনায় রিমার মা নাজিরুন বাদী হয়ে গোয়াইনঘাট থানায় একটি সাধারণ ডায়েরি করেন। যার নং (৯৯০) তাং ২৮-০৬-২০২৪ইং।
থানায় দায়ের করা ডায়েরি ও পরিবার সূত্রে জানা গেছে, রিমা গত ২৪ জুন (রবিবার) সকাল ১০টার দিকে স্থানীয় আলীরগাঁও উচ্চ বিদ্যালয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। বিকেলে সে আর বাড়িতে ফিরেনি। এরপর থেকে আত্মীয় স্বজন ও সম্ভাব্য সকল স্থানে খোঁজাখোঁজি করে অদ্যাবধি পর্যন্ত তার কোন খোঁজ পাওয়া যায়নি। তার গায়ের রং ফর্সা, মুখ মন্ডল লম্বাটে, উচ্চতা ৪ ফুট ৮ ইঞ্চি, পরণে ছিল নীল রংয়ের কামিজ ও সাদা ওড়না এবং সাদা সেলোয়ার। সে সিলেটী আঞ্চলিক ভাষায় কথা বলে। কেউ তার খোঁজ পেলে ০১৭৩৪৯৬৯১০২, ০১৭৬০০৮১৭৬১ এই দুটি মোবাইল নম্বরে জানানোর জন্য পরিারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।।
Related News
গোলাপগঞ্জে ট্রাক শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলা ট্রাক শ্রমিক উপ-কমিটির শ্রমিকরা অবৈধ ব্যাটারিচালিত ভ্যানগাড়ি বন্ধের দাবিতেRead More
সেপ্টেম্বর মাসে সিলেটে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২৬ জনের
বৈশাখী নিউজ ডেস্ক: আগস্ট মাস থেকে সেপ্টেম্বর মাসে সিলেট বিভাগে সড়ক দূর্ঘটনায় প্রানহানি কমেছে। সেপ্টেম্বরRead More



Comments are Closed