জৈন্তাপুরে বীরমুক্তিযোদ্ধাদের সাথে ইউএনও’র মতবিনিময়
জৈন্তাপুর প্রতিনিধি : জৈন্তাপুরে মহান মুক্তিযুদ্ধে ৭১এর রণাঙ্গনের বীরমুক্তিযোদ্ধা ও পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে সালিক রুমাইয়া।
২৬ জুন বুধবার দুপুর ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও জৈন্তাপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের এলে তাকে ফুল দিয়ে বরণ করেনেন জৈন্তাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা শ্রী যাদবময় বিশ্বাস।
বীরমুক্তিযোদ্ধা শ্রী যাদবময় বিশ্বাসের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীরমুক্তি যোদ্ধা আব্দুর রশিদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রুমাইয়া বলেন, জীবন বাজি রেখে এদেশের বীরমুক্তি যোদ্ধারা লাল সবুজের পতাকা আমাদের উপহার দেন। আজ আমরা স্বাধীন বাংলাদেশের সর্বক্ষেত্রে বিচরণ করছি এটা শুধু বঙ্গবন্ধুর নেতৃত্বে বীরমুক্তি যোদ্ধাদের অবদানের কারণে অর্জিত হয়েছে।
তিনি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের দোকান ও স্পেস ভাড়া দেয়া সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করেন। পাশাপাশি বীর নিবাস নিয়ে বীরমুক্তি যোদ্ধাদের বিভিন্ন সমস্যাদির কথা শুনেন। সেই সাথে চলতি বছর দুইদফা বন্যায় বীরমুক্তিযোদ্ধা পরিবারের কেউ বন্যায় ক্ষতিগ্রস্ত হলে তাদের তালিকা জমার দেয়ার কথা জানান।
বীরমুক্তিযোদ্ধাদের বীরনিবাস তৈরীতে বিলম্ব হওয়ার বিষয়টি তিনি খতিয়ে দেখার আশ্বাস প্রদান করেন এবং বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগীতার আশ্বাস প্রদান করেন।
মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীরমুক্তি যোদ্ধা সুবেদার (অবঃ) নুরুল ইসলাম, আলি আহমেদ, আব্দুল মতিন মনাই, সিদ্দিকুর রহমান, আব্দুস সামাদ, আব্দুর রহমান, আব্দুল মালিক কুদরত, আক্কেল আলি, সন্তান কমান্ডের জৈন্তাপুর উপজেলা শাখার সভাপতি শফিকুর রহমান, সাধারণ সম্পাদক বিলাল আহমেদ, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম রানা, সাংগঠনিক সম্পাদক শামিম আহমেদ ও জসিম উদ্দিন সহ বীরমুক্তি যোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed