সিলেটে শুদ্ধাচার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে বিভাগীয় কমিশনারের কার্যালয় আয়োজিত মাঠ প্রশাসনে শুদ্ধাচার প্রতিষ্ঠার ক্ষেত্রে অর্জিত সাফল্য ধরে রাখা ও অন্তরায়সমূহ দূর করা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ জুন) বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তৃতা করেন বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী, এনডিসি।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহ। মূল প্রবন্ধের ওপর আলোচনা করেন সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, বিপিএম (বার), পিপিএম, পুলিশ কমিশনার মো. জাকির হোসেন খান, পিপিএম ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোহাম্মদ রোকন উদ্দিন।
সরকারি কাজে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী, এনডিসি বলেন, মাঠ প্রশাসনে শুদ্ধাচার প্রতিষ্ঠার জন্য প্রজাতন্ত্রের কর্মচারীদের আচারণগত উন্নতি করতে হবে। ব্যক্তিগত পর্যায়ে সততা ও নৈতিকতার চর্চার মাধ্যমে তা সম্ভব করতে হবে।
সুশাসন প্রতিষ্ঠার জন্য কেবল রাষ্ট্রীয় নিয়মনীতি, আইনকানুন প্রণয়ন ও প্রয়োগই যথেষ্ট নয় উল্লেখ করে বিভাগীয় কমিশনার বলেন, সরকারি কর্মচারীদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন গড়ে তুলতে হবে। সুশাসন প্রতিষ্ঠার জন্য পরিবার ও ব্যক্তিগত পর্যায়েও শুদ্ধাচার প্রতিষ্ঠা করতে হবে। সীমাবদ্ধতা মাথায় রেখেই শুদ্ধাচার প্রতিষ্ঠার ক্ষেত্রে অর্জিত সাফল্য ধরে রেখে সামনে এগিয়ে যেতে হবে।
সেমিনারে সিলেট বিভাগের বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, শিক্ষক ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed