Main Menu

জৈন্তাপুরে পুলিশের অভিযানে ভারতীয় মদ ও চিনি আটক

জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশের পৃথক অভিযানে ৪৫ বোতল ভারতীয় মদ ও ৪২ বস্তা চিনি আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৫ জুন) ভোর সাড়ে ৬টায় উপজেলার নযাগাং নদীর চাঙ্গীল নামক স্থানে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. আশরাফুল আলম, এসআাই নাইমুল ইসলাম, কনেষ্টেবল সুলতান, রাব্বানী, সেলিম, মামুন এর নেতৃত্বে নয়াগাং নদীতে অভিযান পরিচালনা করে নৌকা যোগে নিয়ে আসা ৪৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে নৌকা ফেলে পালিয়ে যায় মাদক ব্যবসায়ীরা।

অপরদিকে মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় এসআই (নিঃ) মো. আশরাফুল আলম, এসআই (নিঃ) নাইমুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর ইউনিয়ন সংলগ্ন চাঙ্গিল ব্রীজের নিচে দুইটি বারকী নৌকা হতে ৪২ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে নৌকা ফেলে পালিয়ে চোরাকারবারিরা।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম পিপিএম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পৃথক দুটি অভিযান করে ৪৫ বোতল ভারতীয় মদ ও ৪২ বস্তা চিনি আটক করতে সক্ষম হয়। দুটি ঘটনায় বিধি মোতাবেক মামলা দাযের করা হবে। এছাড়া চোরাচালান ও মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

 

Share





Related News

Comments are Closed