খালেদা জিয়ার সুস্থতা কামনায় গোয়াইনঘাটে দোয়া ও খাবার বিতরণ
বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক গোয়াইনঘাট উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরীর উদ্যোগে বন্যাকবলিত মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
সোমবার উপজেলার একটি বাজারে মিলাদ ও দোয়া মাহফিল শেষে বন্যাকবলিত মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, যুগ্ম সম্পাদক মাহবুব আহমেদ, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, উপজেলা যুবদলের আহবায়ক এডভোকেট শাহজাহান সিদ্দিকী, যুগ্ম আহবায়ক খালেদ আহমদ, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক খায়রুল আমিন, বিএনপি নেতা ইউনুস আলী, ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক ইব্রাহিম আলী ও যুবদল নেতা ফখরুল ইসলাম সুমন প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।
খাবার বিতরণ পূর্ব দোয়া মাহফিলে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মাগফেরাত, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং দেশ-জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed