ভোলাগঞ্জে সাদাপাথর চুরির দায়ে আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথর চুরি করে নিয়ে আসার সময় পাথর বোঝাইনৌকাসহ ২জনকে আটক করেছে থানা পুলিশ।
আটককৃতরা হলেন দক্ষিণ কলাবাড়ি গ্রামের সুরুজ আলী ও বাবুল মিয়া। সুরুজ আলী বারকি বাঁচাও কমিটির সাধারণ সম্পাদক হিসেবে নিজেকে পরিচয় দিতেন।
এ সময় সুমন নামে আরেকজন নৌকা থেকে পালিয়ে যায়।
রোববার (২৩ জুন) দিবাগত রাতে অভিযান চালিয়ে ধলাই নদীর ৫ পিলার এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
জানা যায়, সাদাপাথর চুরির বিরুদ্ধে পুলিশ সাম্প্রতিক সময়ে জিরো টলারেন্সে কাজ করছে। রোববার দিবাগত রাত ১২টায় কোম্পানীগঞ্জ থানার ওসি গোলাম দস্তগীর আহমদের নেতৃত্বে সাদাপাথর চুরির বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন।
এ সময় এসআই মঞ্জুর আহমদ, এএসআই বিজয় পাশি সহ সঙ্গীয় ফোর্স ধলাই নদীর গুচ্ছগ্রাম এলাকার ৫ পিলার নামক স্থানে অভিযান চালিয়ে সুরুজ আলী ও বাবুল মিয়াকে আটক করেন। এ সময় তাদের সাথে থাকা সুমন পালিয়ে যায়।
কোম্পানীগঞ্জ থানার এসআই মঞ্জুর আহমদ সত্যতা নিশ্চিত করে জানান, সুরুজ আলী ও বাবুল মিয়াকে আটক করে থানায় নিয়ে যাওয়া হচ্ছে। তাদেরকে নদীতে পাথর বুঝাই নৌকা সহ আটক করা হয়। নৌকা পুলিশ হেফাজতে ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ির ঘাটে রাখা হয়েছে। এ সময় তাদের সাথে থাকা সুমন নামে আরেকজন পালিয়ে যায়।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed