সিলেটে চোরাই পথে আসা ৭ কাটুন ভারতীয় আতশবাজি উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে একের পর এক ধরা পড়ছে ভারতীয় চোরাই চিনির চালান। একেক অভিযানে বিশাল অংকের টাকার চিনি আটক হলেও থামছে না চোরাচালান। এর মধ্যেই সিলেটে ধরা পড়েছে ভারতীয় আতশবাজি।
রবিবার (২৩ জুন) ভোরে মহানগরের এয়ারপোর্ট থানাধীন লাউগুল দারাবাজার এলাকায় অভিযান পরিচালনা করে সাত কাটুন বিভিন্ন ধরনের ভারতীয় আতশবাজি উদ্ধার করা হয়।
এ সময় চোরাই কাজে ব্যবহার করা একটি পিকআপ গাড়ি জব্দ করে পুলিশ। তবে এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন, সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার আজবাহার আলী শেখ পিপিএম।
তিনি বলেন, আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Related News
অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে গোয়াইনঘাটে মানববন্ধন
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের উত্তর হাতিরপাড়া খাওইউড়াRead More
জৈন্তাপুরে এস্কেভেটরের নিচে চাপা পড়ে চালকের মৃত্যু
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর উপজেলায় লরি থেকে পড়ে যাওয়া এস্কেভেটরের নিচেRead More



Comments are Closed