দোয়ারাবাজারে ১১ লাখ টাকার ভারতীয় কসমেটিকস ও বিড়ি জব্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে ১০ লাখ ৫৫ হাজার ৭৫০ টাকা মূল্যের চোরাই পথে আনা ভারতীয় কসমেটিকস সামগ্রী ও নাসির বিড়ি জব্ধ করেছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)।
তবে ভারতীয় কসমেটিকস ও নাসির বিড়ি চালানের সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি।
বিজিবি ও স্থানীয় সুত্রে জানা যায়, চোরাই পথে আনা বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস সামগ্রী ও নাসির বিড়ি সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের চৌধুরী পাড়া বাজারে চোরাকারবারি রাব্বিল মিয়ার গোডাউনে মজুদ করা হয়েছে এমন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) আওতাধীন বাশঁতলা বিওপির টহল হাবিলদার মোঃ আঃ কাইয়ুম এর নেতৃত্বে শনিবার (২২ জুন) রাত সাড়ে ১১টার দিকে চৌধুরী পাড়া বাজার কমিটি ও স্থানীয় জনগণের সহযোগিতায় ৩৮ হাজার পিচ ভারতীয় নাসির বিড়ি, ২ হাজার ৮২০ পিছ নেভিয়া সফট ক্রিম, ৪৯০ পিচ নেভিয়া বডি লোশন, ৮০ কেজি ইস্ট পাওডার ও ২৫ কেজি চাউল জব্ধ করা হয়েছে। যার সিজার মূল্য ১০ লাখ ৫৫ হাজার ৭শত ৫০ টাকা।
বাঁশতলা বিজিবি ক্যাম্প কমান্ডার হাবিলদার মো.আব্দুল কাইয়ুম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চোরাকারবারিদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
Related News
সুনামগঞ্জে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত ১০
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পৃথক কর্মসূচি পালন করতেRead More
সুনামগঞ্জ সদর উপজেলা কমপ্লেক্স নির্মাণকাজে অনিয়মের সত্যতা মিলেছে, বন্ধ ঠিকাদারের বিল
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণকাজে অনিয়ম এবং নিম্নমানেরRead More



Comments are Closed