সিলেটে বন্যার পানির স্রোতে ভেসে গিয়ে বৃদ্ধের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে স্রোতে ভেসে আব্দুল হালিম (৫৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি মুহিদপুর গ্রামের মৃত রনই মিয়ার ছেলে ও পেশায় পিকআপ চালক।
বুধবার (১৯ জুন) সকালে বারহাল ইউনিয়নের মুহিদপুর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল হালিম বন্যার পানিতে মাছ ধরতে গিয়েছিলেন সকাল ৯ টার দিকে। তখন তিনি পানির স্রোতে নিখোঁজ হন। এরপর দুপুর ২টার দিকে শাহবাগ মুহিদপুর এলাকায় তার লাশ ভেসে উঠে।
জকিগঞ্জ থানার উপ-পরিদর্শক এসআই মো মহরম আলী জানান, বন্যার পানিতে একজন নিখোঁজ হওয়ার খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। লাশ উদ্ধারের পর উর্ধ্বতন কর্মকতাদের অনুমতি সাপেক্ষে ময়না তদন্ত ছাড়া দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed