Main Menu

ফ্রিজে কোরবানির গোশত রাখা নিয়ে ভাতিজার হাতে চাচা খুন

বৈশাখী নিউজ ডেস্ক: কুষ্টিয়ায় ফ্রিজে কোরবানির গোশত রাখা নিয়ে বাগবিতণ্ডার জেরে আপন ভাতিজার হাতে খুন হয়েছেন বাদশা প্রামানিক (৫০) নামে এক ব্যক্তি।

রোববার (১৬ জুন) বিকেল ৫টার দিকে সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের হাটশ হরিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের পরিবার ও এলাকাবাসীর বরাতে পুলিশ জানায়, বাদশার ফ্রিজে রান্না করা সেমাই রেখেছিলেন তার ভাতিজা মাসুদ (৪০) । সেই সেমাই নিতে গেলে চাচা বাদশা তাকে বলেন কারেন্ট নেই, ফ্রিজ খোলা যাবে না। পরে কোরবানির পর গোশত রাখার আবদার জানালে মাসুদকে নিষেধ করে দেন তিনি। এ নিয়ে চাচা-ভাতিজার মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে চাচা বাদশাকে কুপিয়ে জখম করেন মাসুদ। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনিবলেন, চাচার ফ্রিজে ভাতিজার সেমাই ও কোরবানির গোশত রাখাকে কেন্দ্র করে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে চাচাকে কুপিয়ে হত্যা করেন ভাতিজা। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকেই পলাতক আছেন মাসুদ। তাকে আটকের চেষ্টা চলছে। সঙ্গে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Share





Related News

Comments are Closed