সিওমেক স্বাচিপের সভাপতি ডা. নাসরিন, সম্পাদক ডা. প্রশান্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের (সিওমেক) গাইনি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. নাসরিন আক্তারকে সভাপতি ও একই হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ডা. প্রশান্ত সরকারকে সাধারণ সম্পাদক করে স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
সম্প্রতি স্বাচিপ-এর সিলেট বিভাগীয় সম্মেলনে ওসমানী মেডিকেলের এই কমিটি ঘোষণা করা হয়।
ডা. নাসরিন আক্তার এর আগে স্বাচিপ-এর সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের (সিওমেক) আহবায়ক ও ডা. প্রশান্ত সরকার সদস্য সচিব ছিলেন।
স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) সিলেট জেলা শাখার আহবায়ক অধ্যাপক ডা. রুকন উদ্দিন আহমেদের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন স্বাচিপের কেন্দ্রীয় সভাপতি ডা. মো. জামাল উদ্দিন চৌধুরী। প্রধান বক্তার বক্তব্য দেন স্বাচিপের মহাসচিব অধ্যাপক ডা. মো. কামরুল হাসাল লিমন।
সম্মেলনের দ্বিতীয় পর্বে স্বাচিপ সিওমেক শাখাসহ সিলেট জেলা শাখা, সুনামগঞ্জ শাখা, মৌলভীবাজার শাখা এবং শ্রীমঙ্গল শাখার নতুন কমিটি গঠনের জন্য কাউন্সিল অনুষ্ঠিত হয়।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed