ওসমানীনগরে মাছ ধরতে গিয়ে জেলে নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে হাওরে মাছ ধরতে গিয়ে এক জেলে নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে।
শনিবার (১৫ জুন) সকালে উপজেলার বানাইয়া হাওরে মাছ ধরে গিয়ে নিখোঁজ হলেও সন্ধ্যা ৭টা পর্যন্ত তার কোন খোঁজ পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১০টার দিকে উপজেলার বানাইয়া হাওরে নৌকা নিয়ে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন মৎস্যজীবী অজিত সরকার (৪৭)।
তিনি উপজেলার সাদিপুর ইউপির লামা গাভুরটিকি গ্রামের মৃত ঠাকুরচান সরকারের ছেলে।
অজিত সরকারের ব্যবহৃত ছাতা ও নৌকার বৈঠা হাওরে পাওয়া গেলেও নৌকাসহ তিনি এখনো নিখোঁজ রয়েছেন।
সাদিপুর ইউনিয়নের সচিব মারতি নন্দন ধাম অজিত সরকারের নিখোঁজের সত্যতা নিশ্চিত করে বলেন, অজিত সরকারের ছাতা ও নৌকার বৈঠা হাওরে পাওয়া গেলেও নৌকা ও তিনি এখনো নিখোঁজ রয়েছেন।
এব্যাপারে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক বলেন, মাছ ধরতে গিয়ে একজন নিখোঁজের খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে ভারীবৃষ্টির কারণে নৌকা ডু্বি হয়েছে।
Related News
বাসচাপায় মোটরাসাইকেল আরোহি এক বন্ধু নিহত, ২ জন হাসপাতালে
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে বাসের ধাক্কায় শ্রাবণ সরকার (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে।Read More
জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও সমাবেশের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাRead More



Comments are Closed