জৈন্তাপুরে ফিসারী থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
জৈন্তাপুর প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুর উপজেলার সিলেট-তামাবিল মহাসড়কের কাটাগাং হাইওয়ে থানার সন্নিকটে ফিসারী থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৪ জুন) বিকাল ৪টায় স্থানীয় জনতা পানিতে ভাঁসমান অবস্থায় একটি লাশ দেখতে পান। বিষয়টি তাৎক্ষণিক পুলিশকে জানান।
স্থানীয় এলাকাবাসী জানান, নিজ ফিসারিতে বৈদ্যুতিক লাইনে শর্ট লেগে মৃত্যু হয়েছে বলে ধারনা করা হচ্ছে।
মৃত ব্যাক্তি জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের কুড়গ্রামের বাসিন্দা জামাল উদ্দীনের ছেলে ফাহাদ আহমেদ (৩৫)। তিনি কাটাগাং এলাকায় ফিসারী লীজ নিয়ে মাছ চাষ করছেন।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের লাশ উদ্ধার করে। কিভাবে মৃত্যু হয়েছে তা নিশ্চিত নয়। ধারনা করা হচ্ছে বিদ্যুতিক লাইনে শর্ট লেগে তার মৃত্যু হতে পারে। অধিকতর তদন্তের জন্য লাশটি ময়না তদন্তের জন্য সিলেটে ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed