Main Menu

সিলেটে সড়কে অজ্ঞাতনামা যুবকের রক্তাক্ত লাশ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর চামেলীবাগ এলাকা থেকে অজ্ঞাতনামা এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ জুন) মধ্যরাতে লাশটি উদ্ধার করা হয়।

সড়কে গাড়ি চাপায় তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছে পুলিশ। শরীরে আঘাতের চিহ্ন দেখে এই ধারণা তাদের।

বিষয়টি নিশ্চিত করেছেন এসএমপি’র শাহপরাণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী। তিনি জানান, লাশের নাম-পরিচয় এখনো জানা যায়নি। তবে পরিচয় শনাক্তে চেষ্টা চলছে।

ময়নাতদন্তের জন্য লাশটি ওসমানী মেডিকেল কলেজ হাসাপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

স্থানীয়রা জানান, নিহত যুবক ভবঘুরে ছিলেন। অনেকদিন থেকে তিনি ওই এলাকায় উদ্দেশ্যহীনভাবে ঘুরাফেরা করতেন।

 

Share





Related News

Comments are Closed