বিয়ানীবাজারে ৮০ বস্তা চিনি জব্দ, পিকআপ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজার পৌরসভার সুপাতলা থেকে ৮০ বস্তা চিনি সহ একটি পিকআপ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ সুত্রে জানা যায়, বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের লালপুর নামক স্থান থেকে গত ৮ জুন (শনিবার) ট্রাক থেকে ৪০০ বস্তা চিনি ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ পৌর শহর থেকে ৮০ বস্তা চিনি সহ রেজি-ঢাকা মেট্রো-ঠ ১১০৭০৯ নাম্বারের একটি পিকআপ উদ্ধার করে।
মঙ্গলবার বিয়ানীবাজার থানা পুলিশ এক সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানায়। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (জকিগঞ্জ সার্কেল) ইয়াহিয়া আল মামুন ও বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর।
এ সময় জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (জকিগঞ্জ সার্কেল) ইয়াহিয়া আল মামুন ও বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর সাংবাদিকদের বলেন, আমরা চিনি ছিনতাইয়ের অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৮০ বস্তা চিনি সহ একটি পিকআপ উদ্ধার করতে সক্ষম হই। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
অভিযোগকারীর চিনি বৈধ নাকি অবৈধ এমন প্রশ্নের উত্তরে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর বলেন, চিনি বৈধ নাকি অবৈধ সেটি আদালতে একটি প্রক্রিয়ার মাধ্যমে প্রমাণ হবে তবে আমরা ছিনতাইয়ের অভিযোগে তৎপর রয়েছি।
কোনো সংগঠন জড়িত কি না এমন প্রশ্নের উত্তরে জকিগঞ্জ সার্কেলের পুলিশ সুপার মামুন আহমদ বলেন, কোনো সংগঠন জড়িত নয় তদন্ত করে এমন কিছু কিংবা ব্যক্তির নাম শনাক্ত হলে আমরা অবশ্যই প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানাবো। এ ছাড়াও বিয়ানীবাজার উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্ত রাখা সহ পুলিশ সর্বদা তাদের চোখ কান খোলা রাখবে এমনটাই জানান এই দুই দায়িত্বশীল কর্মকর্তা।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed