কানাডায় বাংলাদেশিদের দু’পক্ষের মারামারি
বৈশাখী নিউজ ডেস্ক: কানাডার টরন্টোর বাংলা টাউনে বাংলাদেশি মানুষদের দুই পক্ষে মারামারির ঘটনা ঘটেছে। এসময় ছুরিকাঘাতে আহত হয়েছেন কয়েক জন।
সোমবার (১০ জুন) স্থানীয় সময় রাত ৯ টার দিকে বাংলা টাউনের মেট্রো শপিংমলের সামনে ডানফোর্থ এভিনিউ এলাকায় এ ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল ঘিরে রেখে যান চলাচল বন্ধ করে দেয় পুলিশ।
স্থানীয় সূত্র জানায়, গুরুতর আহত ৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ১ জনের অবস্থা আশংকাজনক। আহতদের মধ্য থেকে ১ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে জানা গেছে।
« ছাতকের মমতাজ আলী তৃতীয়বারের মতো ম্যানচেস্টারের কাউন্সিলর নির্বাচিত (Previous News)
Related News
জেদ্দায় মিসাইল আতঙ্কে সিঁড়ি থেকে পড়ে নরসিংদীর যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের জেদ্দায় মিসাইল আতঙ্কে ছাদ থেকে তাড়াহুড়ো করে সিঁড়ি বেয়ে নামারRead More
সৌদিতে রান্না নিয়ে ঝগড়া, সিলেটের এক প্রবাসী খুন
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াদে রুমমেটের সঙ্গে রান্না নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে সিলেটেরRead More



Comments are Closed