ছাতকে ২১০ বস্তা ভারতীয় চিনি জব্দ, গ্রেপ্তার ১
ছাতক প্রতিনিধি: সৃনামগঞ্জের ছাতক উপজেলার নোয়ারাই ইউপির লক্ষীবাউর সুরমা নদীর ঘাট এলাকা থেকে একটি ট্রাকবোঝাই ২১০ বস্তা ভারতীয় চিনি জব্দ করেছে নৌ পুলিশ। এসময় এক চোরকারবারীকেও গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (১১ জুন) ভোর রাতে উপজেলার নোয়ারাই ইউপির লক্ষীবাউর বাজারে দোয়ারাবাজার ও ছাতক পাকা রাস্তার উপর সুরমা নদীর ঘাট এলাকায় অভিযান চালিয়ে একটি ট্রাক আটক ও এক চোরাকারীকে গ্রেফতার করা হয়। এসময় ট্রাক থেকে ২১০ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়। যার বাজার মূল্য ১০ লাখ ৫০ হাজার টাকা।
গ্রেফতারকৃত খায়ের উদ্দিন (৩০) দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউপির উলুরগাঁও গ্রামের চান মিয়ার ছেলে। তার প্রধান সহযোগি একই ইউপির কিরন পাড়া গ্রামের রোস্তম আলীর ছেলে শফিক মিয়া (২৮) পুলিশ দেখে ভারতীয় চিনি রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এ ঘটনায় নৌ পুলিশের এস আই বাদল ফকির বাদী হয়ে ৩ জনের নামে চোরাচালান অপরাধে বিশেষ আইনে ছাতক থানায় মামলা দায়ের করেছেন। এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আসামীকে সুনামগঞ্জ আদালত পাঠানো হয়েছে।
এব্যাপারে নৌ পুলিশের ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, সুরমা নদীর নৌকা থেকে ভারতীয় চিনির বস্তা ট্রাক বোঝাই কালে ১জনকে গ্রেপ্তার করা হয়। আসামীকে দুপুরে সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
Related News
সুনামগঞ্জে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত ১০
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পৃথক কর্মসূচি পালন করতেRead More
সুনামগঞ্জ সদর উপজেলা কমপ্লেক্স নির্মাণকাজে অনিয়মের সত্যতা মিলেছে, বন্ধ ঠিকাদারের বিল
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণকাজে অনিয়ম এবং নিম্নমানেরRead More



Comments are Closed