বিমান দুর্ঘটনায় অ্যাপোলো-৮ এর নভোচারী নিহত
আন্তর্জাতিক ডেস্ক: ওয়াশিংটনের সান হুয়ান দ্বীপপুঞ্জে এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় মার্কিন নভোচারী উইলিয়াম অ্যান্ডার্স নিহত হয়েছেন। তার বয়স হয়েছিল ৯০ বছর।
শুক্রবার (৭ জুন) এ দুর্ঘটনাটি ঘটে। তার ছেলে মার্কিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তাছাড়া প্লেনটিতে অ্যান্ডার্স একাই ছিলেন।
উইলিয়াম অ্যান্ডার্স ১৯৬৮ সালে অ্যাপোলো-৮ মহাকাশযানের সদস্য ছিলেন। ৫৫ বছর আগে মহাকাশ থেকে ঐতিহাসিক আর্থরাইজের ছবি তুলেছিলেন তিনি।
শেরিফ এরিক পিটার এএফপিকে জানিয়েছেন, তল্লাশির জন্য এরই মধ্যে দল পাঠানো হয়েছে। যদিও এখন পর্যন্ত তার মরদেহ উদ্ধার করা যায়নি।
উইলিয়াম অ্যান্ডার্সের জন্ম ১৯৩৩ সালের ১৭ অক্টোবর হংকংয়ে। ১৯৫৫ সালে তিনি যুক্তরাষ্ট্রের নেভাল একাডেমি থেকে স্নাতকের পর নৌবাহিনীতে কমিশনপ্রাপ্ত হন।
১৯৬৮ সালের চন্দ্রাভিযানে তার সঙ্গী ছিলেন ফ্রাঙ্ক বোরম্যান ও জেমস লাভেল। চাঁদের কক্ষপথে তারা দশবার প্রদক্ষিণ করেন। তবে ল্যান্ড করেননি। এরপর সফলভাবে পৃথিবীতে ফিরে আসেন।
অ্যান্ডার্স মহাকাশের বিস্তীর্ণ অন্ধকারের বিপরীতে উজ্জ্বল নীল পৃথিবীর একটি ছবি ধারণ করেছিলেন। ছবির সামনের অংশে চাঁদের পৃষ্ঠ দেখা যায়।
তার সেই বিখ্যাত ছবির একটি আসল সংস্করণ ২০২২ সালে কোপেনহেগেন নিলামে ১১ হাজার ৮০০ ইউরোতে বিক্রি করা হয়।
সূত্র: এএফপি
Related News
জ্বালানি সাশ্রয়ে সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ, নতুন গাড়ি কেনা বন্ধ
আন্তর্জাতিক ডেস্ক: জ্বালানি সাশ্রয়ের অংশ হিসেবে পাকিস্তান সরকার নতুন করে একগুচ্ছ কৃচ্ছ্রসাধনমূলক পদক্ষেপ ঘোষণা করেছে।Read More
জুমার নামাজের সময় মসজিদের কাছে বোমা হামলা, নিহত ১৬
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাটে মসজিদের কাছে বোমা হামলায় অন্তত ১৬ জনRead More



Comments are Closed