Main Menu

সিলেটের মানিকপীর টিলা কবরস্থানে যুবক খুন

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর মানিকপীর টিলা কবরস্থানের ভিতরে এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃক্তরা। বৃহস্পতিবার (৬ জুন) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত আবুল হাসান সাবিল (২৬) জকিগঞ্জ উপজেলার আব্দুল হান্নান শিমুলের পুত্র। তিনি সিলেট নগরীর ইলেকট্রিক সাপ্লাই এলাকায় থাকতেন।

পুলিশ সূত্রে জানা যায়, হযরত মানিকপীর (রহ.) কবরস্থানের দুর্বৃত্তরা এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করে ফেলে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে। নিহত যুবকের মরদেহের পাশে পাঠাও কুরিয়ারের কিছু সামগ্রী পাওয়া গেছে। ধারনা করা হচ্ছে সে ওই প্রতিষ্ঠানে কাজ করে। ঘটনাস্থল থেকে পাঠাও কাজে ব্যবহার করা সাইকেল ও তার মোবাইল উদ্ধার করা হয়। এছাড়া হত্যাকাণ্ডে ব্যবহার করা ছুরি উদ্ধার করা হয়।

কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মঈন উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করছি। হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করা হবে।

Share





Related News

Comments are Closed