Main Menu

ভূমিকম্পে কেঁপে উঠল সিলেট

বৈশাখী নিউজ ডেস্ক: ভূমিকম্পে কেঁপে উঠল সিলেট। বুধবার(২৯ মে) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে এ ভূমিকম্প অনুভূত হয়।

আবহাওয়া অধিদপ্তর সিলেটের সহকারী আবহাওয়াবিদ শাহ মো.সজীব হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ৫ মাত্রার এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মিয়ানমার।

এদিকে, ভূমিকম্পের ঝাঁকুনিতে আতঙ্কিত হয়ে মানুষজন বাসাবাড়ি থেকে বাইরে চলে আসেন। বহুতল ভবন থেকে অনেকে আতঙ্কিত হয়ে রাস্তায় নেমে আসেন। তবে ভূমিকম্পের ঘটনায় কোথাও কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

Share





Related News

Comments are Closed