সিলেট সিটি কর্পোরেশন ওয়ার্ড সচিব এসোসিয়েশনের কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশন ওয়ার্ড সচিব এসোসিয়েশন এর ২০২৪-২০২৬ সালের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (২৮ মে) বিকেল ৩টায় নগরভবনে পর্যবেক্ষক ইশতাক আহমদ, সুব্রত রায়, মোকাররম হোসেন, জয়নাল আবেদীন, সঞ্জু দাশ এবং কার্যনির্বাহী কমিটির সকল সদস্যদের উপস্থিতিতে বিন্দু মজুমদারকে সভাপতি, সুলতান আহমদকে সাধারণ সম্পাদক এবং পিন্টু আহমদকে কোষাধ্যক্ষ নির্বাচিত করে ১৫ সদস্য বিশিষ্ট সিলেট সিটি কর্পোরেশন ওয়ার্ড সচিব এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন- সিনিয়র সহ সভাপতি ছালেক আহমদ, সহ সভাপতি শেখ নওশাদ আহমদ, সহ সাধারণ সম্পাদক মোখলিছ মিয়া রনি, সাংগঠনিক সম্পাদক মিহির লাল গোপ, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহাঙ্গীর আলম বাবুল, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ তোফায়েল মোস্তফা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক লাজু কুমার সিংহ, সমাজ কল্যাণ সম্পাদক সমীরণ মোদক, দপ্তর সম্পাদক মো. মইনুল হক, কার্যনির্বাহী সদস্য ইশতাক আহমদ, দেলোয়ার হোসেন, রাজু রায়। এছাড়া সকল ওয়ার্ড সচিবদের সাধারণ সদস্য হিসেবে রাখা হয়েছে। বিজ্ঞপ্তি
Related News
সিলেটে নির্মিত হবে পার্ক ও জাদুঘর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর বুক থেকে এবার সরে যাচ্ছে পুরোনো কারাগারের দেয়াল। সেই জায়গায়Read More
সিলেট মহানগর বিএনপির প্রবাসী ৩ উপদেষ্টার পদ স্থগিত
বৈশাখী নিউজ ডেস্ক: যথাযথ বিধিসম্মত না হওয়ায় সিলেট মহানগর বিএনপির তিন জন প্রবাসী উপদেষ্টার পদRead More



Comments are Closed