Main Menu

ঘুর্ণিঝড় রেমালে ওসমানী বিমানবন্দরে শিডিউল বিপর্যয়

বৈশাখী নিউজ ডেস্ক: ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সিলেটে বৈরী আবহাওয়া তৈরি হয়েছে। এ অবস্থায় সোমবার (২৭ মে) বিকাল থেকে সিলেট ওসমানী বিমানবন্দরে বিভিন্ন ফ্লাইটের শিডিউল বিপর্যয় ঘটেছে। এছাড়া সিলেট এয়ারপোর্টে আটকা পড়েছে অন্তত ৯টি ফ্লাইট। এর মধ্যে নিয়মিত শিডিউলের পাশাপাশি অন্য এয়ারপোর্টের ফ্লাইটও রয়েছে।

জানা গেছে, বৈরী আবহাওয়ার কারণে সোমবার বিকাল থেকে সিলেট এয়ারপোর্টে বাংলাদেশ বিমান, ইউএস বাংলা, নভোএয়ার ও এয়ার অ্যাস্ট্রা এয়ারলাইন্সের ৯টি ফ্লাইটের শিডিউল বিপর্যয় ঘটেছে। এর মধ্যে রয়েছে নিয়মতি উড্ডয়ন ও অবতরণ ফ্লাইট। এছাড়া রাজশাহী ও সৈয়দপুর এয়ারপোর্টে অবতরণ করতে না পেরে দুটি ফ্লাইট সিলেটে জরুরি ল্যান্ড করে, এ দুটিও আটকা পড়ে।

তাছাড়া সন্ধ্যার পর ঢাকা থেকে আসা একটি ফ্লাইট সিলেটে অবতরণের কথা থাকলেও না পেরে সেটি ফের ঢাকায় চলে যায়।

রোববার রাত সাড়ে ৯টায় বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ উদ্দিন আহমদ।

তিনি জানান, রেমালে সৃষ্ট দূর্যোগপূর্ণ আবহাওয়ায় আটকা পড়া বিমানগুলো রাজশাহী ও সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ ও উড্ডয়নের কথা ছিলো।এখন পর্যন্ত ৬ টি বিভিন্ন মডেলের বিমান আমাদের গ্রাউন্ডে আছে। এর আগে মোট ৯টি বিমান আটকা ছিলো। এরমধ্যে বাংলাদেশ বিমানের ৩টি বোয়িং বিমান ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে গিয়েছে। বাকীগুলো আবহাওয়ার প্রতিকূলতা শেষে বিমান বন্দর ছেড়ে যাবে।

আর অভ্যন্তরীণ বিমানের শিডিউল আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়েছে।

 

Share





Related News

Comments are Closed