হযরত শাহজালাল (রহঃ)-এর ৭০৫তম ওরস শুরু মঙ্গলবার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের হযরত শাহজালাল (রহ.)-এর ৭০৫তম ওরস মোবারক ২৮ মে মঙ্গলবার শুরু হবে। দু’দিনব্যাপী এই ওরসকে ঘিরে শাহজালালের দরগাহ এলাকায় শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। শান্তিপূর্ণভাবে ওরস মোবারক সম্পন্ন করতে প্রশাসন এবং মাজার কর্তৃপক্ষ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। ওরস সফলভাবে সম্পন্ন করতে নিরাপত্তা বলয় তৈরি করেছে আইনশৃংখলা বাহিনী। দরগাহ এলাকায় বসানো হয়েছে অত্যাধুনিক সিসি ক্যামেরা।
পুলিশ এবং মাজার সংশ্লিষ্টদের সাথে কথা বলে এ তথ্য পাওয়া গেছে।
প্রতি বছর আরবি জিলক্বদ মাসের ১৯ ও ২০ তারিখ দু’দিনব্যাপি হযরত শাহজালাল (রহ.)- এর ওরস মোবারক অনুষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় এবারও পালিত হচ্ছে পবিত্র ওরস মোবারক।
২৮ মে মঙ্গলবার সকাল থেকে শুরু হয়ে ২৯ মে বুধবার ভোরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এই ওরস।
মাজার কর্তৃপক্ষ জানায়, রেওয়াজ অনুযায়ী ওরসের দিন সকাল ৯টা থেকে শুরু হবে মাজারে গিলাফ চড়ানো। চলবে বিকেল পর্যন্ত। পরদিন ভোরে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে ওরসের আনুষ্ঠানিকতা।
দরগাহ-ই হযরত শাহজালাল মজররদ ইয়ামনী (রহঃ) সিলেটের সরেকওম (মোতাওয়াল্লী) ফতেহ উল্লাহ আল আমান ও সাধারণ সম্পাদক সামুন মামুদ খান এ তথ্য নিশ্চিত করেছেন। বিজ্ঞপ্তি
Related News
‘দুর্নীতি বিরোধী আন্দোলনে নাসির উদ্দীন ছিলেন এক সিংহ পুরুষ’
বৈশাখী নিউজ ডেস্ক: উচ্চ পর্যায়ে দুর্নীতি বিরোধী গণআন্দোলন ও গণজাগরণ গড়ে তোলার লক্ষ্যে ১৯৯৮ সালেRead More
সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা
বৈশাখী নিউজ ডেস্ক: মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান পীর বলেছেন, শিক্ষার্থীদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণRead More



Comments are Closed