মোবাইল বেশি ব্যবহার না করতে বলায় কিশোরীর আত্মহত্যার চেষ্টা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় এক কিশোরীকে তার পরিবারের সদস্যরা মোবাইল ফোন বেশি ব্যবহার করতে নিষেধ করায় আত্মহত্যার চেষ্টা করেছে সে।
শনিবার (২৫ মে) বিকালে দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, লালাবাজার এলাকার ভরাউট গ্রামের কিশোরীকে (১৭) তার পরিবারের সদস্যরা মোবাইল ফোন বেশি ব্যবহার করতে নিষেধ করায় জমিতে ব্যবহারের জন্য ঘরে রাখা কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করে।
বিষয়টি দেখতে পেয়ে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। বর্তমানে সে ওসমানী হাসপাতালের ৩৬ নং ওয়ার্ডে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা এখন ভালো বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
Related News
সিলেটে নিখোঁজ দুই মাদ্রাসার ছাত্র উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দুই মাদ্রাসা ছাত্র অপহৃত হয়েছে বলে সম্প্রতি অভিযোগ করে তাদের পরিবার।Read More
গোলাপগঞ্জের কুশিয়ারা নদীতে উৎসবমুখর নৌকা বাইচ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মীরগঞ্জে কুশিয়ারা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। শনিবারRead More



Comments are Closed