গোলাপগঞ্জে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় পানিতে ডুবে দুইবোনের মৃত্যু হয়েছে। শনিবার (২৫ মে) দুপুরে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের ফতেহপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের ফতেহপুর পশ্চিমপাড়া গ্রামের জয়নাল আহমদের মেয়ে সুহেদা বেগম (১০) ও মাজেদা বেগম (৫)।
জানা যায়, প্রচন্ড গরমে বাড়ির পাশে কুশিয়ারা নদীতে গোসল করতে যায় সুহেদা ও মাজেদা। সাঁতার কাটার সময় একপর্যায়ে নদীর পানিতে তলিয়ে যায় তারা। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে উদ্ধারে নামে স্থানীয়রা। পরে বিকাল ৩টার দিকে জাল ফেলে তাদের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনার পর এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাছুদুল আমীন।
Related News
সিলেটে নিখোঁজ দুই মাদ্রাসার ছাত্র উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দুই মাদ্রাসা ছাত্র অপহৃত হয়েছে বলে সম্প্রতি অভিযোগ করে তাদের পরিবার।Read More
গোলাপগঞ্জের কুশিয়ারা নদীতে উৎসবমুখর নৌকা বাইচ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মীরগঞ্জে কুশিয়ারা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। শনিবারRead More



Comments are Closed