পুলিশ কথা রাখেনি, দক্ষিণ সুরমায় নম্বরবিহীন অটোরিকশা আটকিয়ে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় নম্বরবিহীন সিএনজি চালিত অটোরিকশা চাপায় ৮ বছরের এক শিশুর মৃত্যুর ঘটনায় বিক্ষোব্ধ হয়ে উঠেছে এলাকাবাসী।
এরআগে শুক্রবার সকালে দূর্ঘটনার পর মোগলাবাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে আসামি গ্রেফতার ও সড়কে নাম্বার বিহীন সিএনজি চালিত অটোরিকশা বন্ধের আশ্বাস দিয়েছিল। কিন্ত শনিবার সকাল থেকে সড়কে নম্বরবিহীন অটোরিকশা চলতে দেখা গেছে।
শনিবার (২৫ মে) সকাল থেকে সিলেট-সুলতানপুর সড়কের তেলিপাড়া এলাকায় মানবন্ধনের পাশাপাশি নম্বরবিহীন সিএনজি চালিত অটোরিকশা আটক করছে তারা।
দুপুর বারোটা পর্যন্ত শতাধিক নম্বরবিহীন সিএনজি চালিত অটোরিকশা আটকের খবর পাওয়া গেছে।
জানা যায়, শুক্রবার (২৪ মে) সকাল সাড়ে নয়টায় উপজেলার সিলেট-সুলতানপুর সড়কের তেলিপাড়া এলাকায় স্থানীয় রিপন মিয়ার শিশুকন্যা রাফিয়া জান্নাত মাইশা (৮) তার দাদার সাথে বাড়ির সামনের রাস্তায় হাটতে বেরোয়। এসময় হঠাৎ করে সিলেট-সুলতানপুর সড়কে সিলেটগামী একটি নম্বরবিহীন সিএনজি চালিত অটোরিকশা দ্রুত গতিতে এসে মুল সড়কের পাশে বাড়ির রাস্তায় এসে শিশুটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু ঘটে। সাথে সাথে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
পরে ঘটনার প্রতিবাদে এলাকাবাসী দুই ঘন্টা সড়ক অবরোধ করে রাখে। পরে মোগলাবাজার থানা পুলিশ ও সিলাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের হস্তক্ষেপে অবরোধ তুলে নেন এলাকাবাসী।
ওইদিন বাদ আসর শিশুটির লাশের জানাযা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। জানাযা শেষে শনিবার সকালে মানবন্ধনের ডাক দেন এলাকাবাসী।
এরই প্রেক্ষিতে শনিবার সকাল দশটা সিলেট-সুলতানপুর সড়কের তেলিপাড়া এলাকায় মানবন্ধনের পাশাপাশি নম্বরবিহীন সিএনজি চালিত অটোরিকশা আটক করেন বিক্ষোব্দ এলাকাবাসী।
এবিষয়ে এসএমপির মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ মোশাররফ হোসেন বলেন, স্থানীয়রা গাড়ি আটকাতে পারেন না, বিষয়টি আমার জানা নেই। ঘটনাস্থলে পুলিশ পাঠাচ্ছি।
এদিকে, শুক্রবার সকালে নাম্বার বিহীন সিএনজি চালিত অটোরিকশা চাপায় শিশুর মৃত্যুর ঘটনার প্রতিবাদে এলাকাবাসী সিলেট-সুলতানপুর সড়ক অবরোধ করে সড়কে নম্বর বিহীন সিএনজি চালিত অটোরিকশা চলাচল বন্ধ ও পলাতক চালককে গ্রেফতারের দাবী জানান।
পরে মোগলাবাজার থানা পুলিশের আসামি গ্রেফতার ও সড়কে নাম্বার বিহীন সিএনজি চালিত অটোরিকশা বন্ধের আশ্বাসে ও সিলাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ ওলিদুর রহমানের অনুরোধে অবরোধ তুলে নেন এলাকাবাসী।
Related News
জৈন্তাপুরে ১১ লাখ টাকার ভারতীয় কম্বল জব্দ, আটক ২
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর উপজেলায় একটি কাভার্ডভ্যান থেকে ৭৭২ পিস ভারতীয়Read More
বিশ্বনাথে ছুরিকাঘাত ৩৫ হাজার টাকা ছিনতাই
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে ডেলিভারি ম্যানকে ছুরিকাঘাত করে ৩৫ হাজার টাকাRead More



Comments are Closed