Main Menu

সিসিক মেয়র আনোয়ারুজ্জামানকে সিলেট অনলাইন প্রেসক্লাবের অভিনন্দন

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনের অযৌক্তিক নতুন হোল্ডিং ট্যাক্স বাতিল করে রি-অ্যাসেসমেন্ট করার ঘোষণা দেয়ায় সিসিক মেয়র মো: আনোয়ারুজ্জামান চৌধুরীকে অভিনন্দন জানিয়েছেন সিলেট অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দ।

.শুক্রবার (২৪ মে) রাতে ক্লাব সভাপতি মুহিত চৌধুরী ও সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদ এ অভিনন্দন জানান।

গণমাধ্যমে পাঠানো অভিনন্দন বার্তায় তারা বলেন, মেয়র মো: আনোয়ারুজ্জামান চৌধুরী অত্যন্ত মানবিক একজন মানুষ। তিনি নগরবাসীর মনোভাব এবং কষ্টের কথা উপলব্ধি করেই এমন মানবিক সিদ্ধান্ত নিয়েছেন।

সিলেট অনলাইন প্রেসক্লাব তাঁর সকল উন্নয়ন কর্মকান্ডে সার্বিক সহযোগিতা করে যাবে।

Share





Related News

Comments are Closed